সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ট্রাক চাপায় যুবক নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় পিষ্ট হয়ে নেপাল সরকার (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লতিফপুর ইউনিয়নের চানপুর ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুর দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আইয়ুব খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নেপাল সরকার উপজেলার বান্ধাচালা গ্রামের মহেশ সরকারের ছেলে। তিনি বান্ধাচালা বাজারে টিভির মেকার হিসেবে কাজ করতেন।

পুলিশ জানান, নেপাল সকালে তার ছোট ভাইকে গোড়াই কাশেম ড্রাইসেল মিলে নামিয়ে দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে অজ্ঞাত ট্রাক চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

মির্জাপুর দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আইয়ুব খান জানান, সকালে অজ্ঞাত ট্রাক চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme