টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালিত

  • আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতেবেদক: ‘মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক প্রমুখ।

দিবসটি উপলক্ষে নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়াও ভোটার তালিকায় তথ্য নিবন্ধনসহ দিনব্যাপী বিভিন্ন নাগরিক সেবা প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme