সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

  • আপডেট : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৫৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলা বিএনপির বিরুদ্ধে পকেট কমিটি দেওয়ার অভিযোগে সদ্য ঘোষিত মধুপুর পৌর ও উপজেলা শাখা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাতে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মধুপুর থানা ও পৌর বিএনপির সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নুল আবেদীন বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির তালুকদার ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্নাসহ বিভিন্ন পর্যায়ের ত্যাগী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, ঘোষিত এ কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের রাখা হয়নি। জেলা বিএনপির নেতাকর্মীদের পকেট কমিটি ঘোষনা করে যে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে। একইসঙ্গে আন্দোলন-সংগ্রামে কোন অবদান নেই -এ রকম মৌসুমি নেতাদের বাদ দেওয়ার জন্য দলটির নীতিনির্ধারকদের কাছে অনুরোধ জানান। সেই সাথে ত্যাগী ও যোগ্যদের দিয়ে কমিটি গঠনের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme