সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ, গ্রেপ্তার ৩

  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৫৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ঘাটাইলে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে শারিরিক নির্যাতনে কারনে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। উপজেলা সদরে অবস্থিত ‘পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রের কর্মকর্তাদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।
মারা যাওয়া ওই যুবকের নাম সোহেল সিকদার (১৭)। সে উপজেলার জামুরিয়া ইউনিয়নের বীরঘাটাইল গ্রামের আব্দুল মজিদের ছেলে। এ ঘটনায় শনিবার রাতে ওই যুবকের বড় ভাই রুবেল সিকদার বাদী হয়ে ৭ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। রাতেই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো কাজী ফজলে রাব্বি মিলকী, কামরুজ্জামান শোয়েব ও খন্দকার আতিকুর রহমান। অপর চার আসামী পলাতক রয়েছে।
মামলার অভিযোগ ও নিহতের পারিবার সূত্রে জানা যায়, মাদকাসক্ত সোহেলকে চিকিৎসার জন্য তার পরিবার গত ৫ মার্চ তাকে উপজেলা সদরের ‘পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রে ভর্তি করান। ৬ মাসের চিকিৎসায় পুরোপুরি সুস্থ্য হওয়ায় নিশ্চয়তায় প্রদান করেণ প্রতিষ্ঠানটি কর্তা ব্যাক্তিরা। সে মতে ওই প্রতিষ্ঠান সোহেলের চিকিৎসা খরচ বাবদ ৪৮ হাজার টাকা দাবী করেন।
নিহতের বড় ভাই রুবেল (২৪) বলেন, গত শুক্রবার সন্ধ্যায় পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্র থেকে ফোন করে ছোট ভাই সোহেলকে নিয়ে আসতে বলা হয়। রাতেই তাকে বাড়িতে নিয়ে অসা হয়। শনিবার সকালে তার শয়ন কক্ষে সোহেলকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।
রুবেল দাবী তার ভাইয়ের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে ও সিগারেটের আগুনের পোড়া দাগও রয়েছে। মাদকাসক্তে চিকিৎসার নামে শারিরিক নির্যাতনের কারণেই সোহেলের মৃত্যু হয়েছে।
পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক কামরুজ্জামান শোয়েব জানান, সোহেলকে আমরা নিরাময় কেন্দ্র থেকে ছাড়পত্র দিয়ে তার পরিবারের কাছে দিয়ে দেই। বাড়িতেই তার মৃত্যু হয়। তাদের অভিযোগ সঠিক নয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হক জানান, এ ব্যাপারে ৭ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ রবিবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তিন আসামী গ্রেপ্তার করে আজ রবিবার আদালতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেপ্তারে অভিয়ান ও মামলার তদন্ত কাজ চলমান রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme