সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে সিমেন্ট ভর্তি ট্রাক খাদে

  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৪৭৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল ঃ টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুতের খুঁটি ভেঙে একটি সিমেন্ট ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক ও চালকের সহকারী।

সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৭টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাকুটিয়া মাতালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ঘাটাইল থানার এসআই মতিউর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, সিমেন্ট ভর্তি ট্রাকটি মধুপুর যাচ্ছিল। পাকুটিয়া মাতালবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মধুপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে ও ট্রাক উদ্ধারের কার্যক্রম প্রক্রিয়াধীন।

তাৎক্ষণিকভাবে আহত দুইজনের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme