সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে মালেক মিঞার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক বাসাইলঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজ, বাসাইলের প্রধানদাতা সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিঞার চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত।এ উপলক্ষে, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের পক্ষ হতে ৯(এপ্রিল)শনিবার,স্মরণসভার আয়োজন করা হয়।
অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব ( আর্থিক বিভাগ) আমিন শরীফ সুপন।
এছাড়া বক্তব্য রাখেন অডিট অধিদপ্তরের পরিচালক আমিনুল এহসান কবির সুজন, প্রভাষক ভজন কুমার, প্রভাষক সফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন অত্র কলেজের সকল শিক্ষক, কর্মচারি শিক্ষার্থীবৃন্দ।

স্মরণসভা শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক শামছুল আলম খান। সভাশেষে তবারক বিতরন করা হয়।

উল্লেখ্য যে, আজীবন মুজিব আদর্শের সৈনিক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিঞা ১৯৪৯ সালের ১৪ আগস্ট বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জনগ্রহণ করেন এবং ২০১৮ সালের ৯ এপ্রিল তিনি ইন্তেকাল করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme