সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পুলিশের উপহারের ঘর পেল ধনবাড়ীর ছালেহা বেওয়া

  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ধনবাড়ী ঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে ধনবাড়ী থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন ও গৃহহীন পরিবারের ঘর হস্তান্তর করছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১০ এপ্রিল২২)ইং সকাল ১১ টায় রাজারবাগ পুলিশের কেন্দ্রীয় সদর দপ্তর থেকে পরিচালিত ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে মুজিব বর্ষে এ গৃহ হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পুলিশের এ মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন । অনুষ্ঠানে বক্তব্যে রাখেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি বেনজির আহমেদ সহ অন্যান্যরা। উদ্বোধনী কার্যক্রমে থানায় স্থাাপিত প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক রুমে ভার্চুয়ালি যুক্ত হয় ধনবাড়ী থানা পুলিশ।
এসময় ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁন মিয়া, পরিদর্শক(তদন্ত) ইদ্রিস আলী, উপ-পরিদর্শক মাহজারুল ইসলাম, মিল্টন, সহকারী উপ-পরিদর্শক জেসমিন, সাংবাদিক হাফিজুর রহমান সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশের মত ভার্চুয়ালি যুক্ত হয়ে ধনবাড়ী থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ মো. চাঁন মিয়া ঘরের চাবি তুলে দেন ধনবাড়ী উপজেলার বানিয়াজান ঘোনাপাড়া গ্রামের গৃহহীন ছালেহা বেওয়ার কাছে। জামালুরের রশিদপুর ইউনিয়নে ছালেহার বিয়ে হয় । দাম্পত্যজীবনে কোন সন্তানাদি না হওয়ায় স্বামী মারা যাওয়ার পরে নি: সন্তান থাকায় ফিরে আসতে হয় বাবার বাড়ীতে। বাবা মা সবাই মারা গেছেন। জায়গা জমিও কোন ভাই নেই তার । এতো দিনেও তার মাথা গোঁজার ঠাই ছিল না। সারাদিন ভিক্ষা করে রাতে কারো বাড়ীর বারান্দায় বা কোন লোকের গরুর গোয়াল ঘরে থাকতে হতো। এবার শান্তিতে রাতের ঘুম ও আপন একটি স্থায়ী ঠিকানার ঠাঁই পেয়ে তিনি খুব খুশি বলে জানান। এজন্য বাংলাদেশ পুলিশ ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন এবং ধন্যবাদ জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme