সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

অসহায় পরিবারকে নতুন ঘর উপহার দিল পুলিশ

  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪৪৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক বাসাইলঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার পৌরসভার পুর্বপাড়া এক গৃহহীন অসহায় পরিবারের দুর্দশা ঘোচাল বাংলাদেশ পুলিশ।

ইকবাল-শিমা দম্পতিকে নতুন ঘর উপহার দিলেন তারা।

রবিবার(১০এপ্রিল)সকালে পুলিশের আইজিপি বেনজীর আহমেদের উদ্যোগে দেওয়া নতুন ঘরের ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

পরে বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান উপস্থিত হয়ে ঘরের চাবি তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাসাইল থানার পুলিশ পরিদর্শক এসআই নাসিম, মাহবুব, সাংবাদিক ও এলাকার সাধারণ মানুষ।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত শিমা আক্তার বলেন, স্বামী অসুস্থ হওয়ার পর থেকে খুব কষ্টে জীবনযাপন করছি। তবে পেটের কষ্টের চেয়ে ঘরের কষ্ট ছিল অনেক বড়! কারণ ঝড়বৃষ্টিতে স্বামী-সন্তান নিয়ে অনেক কষ্ট করতে হচ্ছিল। পুলিশ আমাদের জন্য যা করল সেটি কোনো দিন ভোলার নয়। একসময় এলাকায় পুলিশ এলে খুব ভয় লাগত। ভয়ে ঘর থেকে বের হতাম না। আজ সেই পুলিশই আমাদের ঘর করে দিল। আমার পরিবারকে চির ঋণী করে দিলেন পুলিশ সদস্যরা। আল্লাহ তাদের মঙ্গল করুন।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অসহায় এই পরিবারটির খোঁজ পাওয়া যায়। পরে আইজিপি স্যারের নির্দেশে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় হতদরিদ্র মানুষের জন্য একটি করে নতুন ঘরের তালিকায় বাসাইল থেকে শিমা আক্তারের নাম পাঠানো হয়। পরে পুলিশ সুপার স্যারের নিদের্শে রবিবার নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়। হতদরিদ্র ওই পরিবারটি খুব খুশি হয়েছে। বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই কাজ করে যাচ্ছে বলে জানান তিনি

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme