সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় মা ও শিশুপুত্রসহ নিহত ৩

  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৫১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়ায় ট্রেনের সাথে ব্যাটারী চালিত অটোরিক্সার সংঘর্ষে মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে।

(১১ এপ্রিল) সোমবার দুপুর সোয়া দুইটায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিক্সার চালক টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী এলাকার হামিদ মিয়ার ছেলে তায়েবুল হোসেন (৫০), একই এলাকার খায়রুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম ( ২৫) ও তার এক বছরের শিশুপুত্র তাওহীদ(১)।

নিহতদের স্বজন ও এলাকাবাসী জানায়, আজ দুপুর দুইটার দিকে খায়রুল ইসলাম তার শশুরবাড়ি কালিহাতী উপজেলার হাতিয়া থেকে স্ত্রী-সন্তান নিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সাযোগে নিজ বাড়ি কদমতলী ফিরছিল। পরে তারা হাতিয়া অরক্ষিত রেলক্রসিং পার হবার সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ব্যাটারি চালিত অটোরিক্সার চালক ও শিশু তাওহীদ নিহত হয়।
এ সময় গুরুতর আহত হয় খায়রুলের স্ত্রী তাহমিনা। পরবর্তীতে স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হামপাতালে ভর্তি করে। পরে সেখানেই চিকিৎসাধীর অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ নবীন হোসেন জানান, ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুসহ দুইজন নিহত হয়। আহত একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনার পর তিনিও মারা যান। আইনী প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme