সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে চলন্ত ট্রাকে ধাক্কা দিয়ে ট্রাক চালক নিহত

  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৪৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে চলন্ত ট্রাকে ধাক্কা দিয়ে ট্রাক চালক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত ট্রাক চালক রংপুরের মিঠাপুকুর উপজেলার হিজলপুর গ্রামের শাহজাহানের ছেলে মো. হুমায়ন (৩৫)।

এলেঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, মিঠাপুকুর থেকে আলু নিয়ে ট্রাকযোগে হুমায়ন ঢাকার দিকে যাচ্ছিলেন। রাবনাবাইপাস এলাকায় ফ্লাইওভারে উঠার সময় সামনে থাকা একটি ট্রাককে পিছন থেকে অপর একটি চলন্ত ট্রাক ধাক্কা দেয়। এসময় ট্রাকের মধ্যে ড্রাইভার আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টাঙ্গাইল ২৫০ শয্যা হাসপাতালে দায়িত্বরত এএসআই মো. নবীন হোসেন জানান, বিষয়টি হুমায়নের পরিবারকে জানানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme