সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ১০৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের আয়োজনে এবং টাঙ্গাইল-২ ( গোপালপুর -ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি’র সার্বিক ব্যবস্থাপনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৭ এপ্রিল) বুধবার টাঙ্গাইল পৌর এলাকার শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বালা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -২ (গোপালপুর – ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা আওয়ামী লীগের সহ -সভাপতি আনিসুর রহমান দাদুভাই, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রহমান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস,এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা বাসকোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সহ জেলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

দোয়া ও ইফতার মাহফিলে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন থেকে কয়েক হাজার শ্রমিক দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme