সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে ঈদ উপহার পেল ৪২২ শিক্ষার্থী

  • আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৭২০ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান : ঈদের দিনটি পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে কাটাতে ঈদ উপহার পেয়ে খুশিতে আতœহারা হয়ে পড়ে দরিদ্র শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১ দিকে ধনবাড়ী উপজেলার পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪২২ জন শিক্ষার্থীকে ঈদ সামগ্রী উপহার দেয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির ব্যক্তিগত তহবিল থেকে এ উপহার দেয়া হয়। যার মধ্যে ছিলো; আতব চাউল, তেল, সেমাই, দুধ, চিনি, সাবান ও শ্যাম্পু।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা। এ সময় বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লীনা বকল, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসউদুল আলম উচ্ছল ও প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন তালুকদারসহ অনেকে। এসময় বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী রোকসানা আক্তার বলেন, ‘‘বাবা ভ্যান চালক। পা ভেঙে অসুস্থ্য হয়ে বাড়ি রয়েছে দীর্ঘদিন। কোন কাজ করতে পারে না। আমার মত হত দরিদ্র পরিবারের খুবই উপকার হলো। আঁখি নামের অপর জন বলেন, উপহার পেয়ে আমি খুবই খুশি। ঈদের দিন আমাদের ভালোভাবে কাটবে।’’
বিদ্যালয়ের অপর শিক্ষার্থী সোহানা, সাথী আক্তর ও কেয়া সহ আরো অনেকে বলেন, এর আগে কোন দিন আমরা বিদ্যালয়ের সভাপতি’র পক্ষ থেক কোন প্রকার সহযোগীতা পাইনি। আজ তা পেয়েছি। এতে আমরা অনেক খুশি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসউদুল আলম উচ্ছল বলেন, ‘‘বিদ্যালয়টি গ্রাম ভিত্তিক হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থীরা দরিদ্র। ঈদে ওদের উপহার হিসাবে ব্যক্তিগত তহবিল থেকে এসব দেয়া হয়। ভালোভাবে দিনটি যেন কাটে।’’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme