সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৫২৫ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: ‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনা সরকার দিচ্ছে এই নিশ্চয়ত’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালতের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে এ দিবসের উদ্বোধন করা হয়।

পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সরকারি কৌশুলি (পিপি) এস আকবর খান, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আব্বাস উদ্দিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এছাড়াও আদালতের অন্যান্য বিচারক, আইনজীবী ও আদালতের কর্মকর্তা এবং কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme