সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ঈদের দিনে বজ্রপাতে তিনজন নিহত, আহত ১

  • আপডেট : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৫৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের দিনে বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

মঙ্গলবার (৩ মে) সকাল ৯ টার দিকে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গুদারা ঘাট পাড়ে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন হাতিয়া দক্ষিণ পাড়া গ্রামের রবিউলের ছেলে আরিফুল (১৬), একই এলাকার জুলহাসের ছেলে ফয়সাল (১৬) ওই এলাকার রাজ্জাকের মেয়ের জামাই সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্রামের শুকুরের ছেলে মোস্তফা (২৫)।

আহত ব্যাক্তি হলেন- হাতিয়া দক্ষিণ পাড়া গ্রামের রাজ্জাকের ছেলে রাকিব (২১)।

এ বিষয়টি নিশ্চিত করেছেন দশকিয়া ইউপি চেয়ারম্যান এমএ মালেক ভূঁইয়া ও ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, আরিফুল, ফয়সাল, রাকিব এবং রাকিবের বোন জামাই মোস্তফা ঈদের নামাজের প্রস্তুতি হিসেবে হাতিয়া নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে গেলে হাতিয়া গুদারা ঘাট পাড়ে তাদের ওপর বজ্রপাত হয়। বজ্রপাতে রাকিব তার পায়ে আঘাত পেয়ে বাড়িতে খবর দিলে বাড়ির লোকজনসহ স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুল, ফয়সাল ও রাকিবের বোন জামাই মোস্তফাকে মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme