সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে বিলডগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৪৫৪ বার দেখা হয়েছে।

মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইলের গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে বিলডগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় বর্ণাঢ্য রেলির মাধ্যমে শুরু হয় শতবর্ষপূর্তি উৎসবের আনুষ্ঠানিকতা। পরে, শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ইলিয়াস হোসেনের সঞ্চালনায় বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, স্থানীয় নগদা শিমলা ইউপি চেয়ারম্যান এম. হোসেন আলীর সভাপতিত্বে স্কুল প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসুচির উদ্বোধন ঘোষণা করেন উদযাপন কমিটির আহবায়ক ও সাবেক কৃতি শিক্ষার্থী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

সভায়, বক্তব্য ও স্মৃতিচারণ করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। দিনভর নানা আয়োজনে স্কুল এলাকা মিলনমেলায় রুপ নেয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন সমাপ্ত ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, সুশিক্ষিত জাতি গঠনে প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। টেকসই ভবিষ্যৎ গড়তে প্রাথমিক বিদ্যালয়কে ঢেলে সাজানোর আহবান জানান।

উল্লেখ্য, বিলডগা গ্রামের শিক্ষানুরাগী হাজী ইয়াসিন আলীর উদ্যোগে ১৯২১ সালে প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme