সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে গলাটিপে বৃদ্ধকে হত্যা

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৫৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টাঙ্গাইলের মির্জাপুরে সাধন রাজবংশী (৬২) নামে এক বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বহুরিয়া মাঝিপাড়া গ্রামের সাধন রাজবংশী ও সুশীল পালের পাশাপাশি বসত ঘর। বুধবার (৪ মে) সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি হয়। সুশীলের বাড়িতে জমে থাকা সেই বৃষ্টির পানি সাধনের বাড়ির ভেতরে প্রবেশ করে। এতে সাধনের বসত ঘরের মাটির মেঝে ভেঙে যায়। সাধন ও তার ছেলে রিপন বৃহস্পতিবার সকালে সুশীলকে ডেকে বিষয়টি দেখাচ্ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় রিপন মাতুব্বরদের ডাকতে যান। কথা কাটাকাটির বিষয়টি জানতে পেরে ঘুম থেকে উঠে এসে সুশীলের ছেলে অরি গালিগালাজ করতে করতে সাধনের গলা চেপে ধরেন। তখন বাড়ির লোকজন ঠেকাতে যাওয়ার আগেই সাধন মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে রিপন মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন।

রিপন ও মৃত সাধনের ভাতিজা বিষ্ণু জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে অরি এসে সাধনের গলা চেপে ধরেন। লোকজন ছাড়িয়ে দিলে সাধন মাটিতে পড়ে মারা যান।

বহুরিয়া ইউপির ১ নম্বর ওয়ার্ড মেম্বার মো. আব্দুস সামাদ সিকদার বলেন, সাধনকে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রিপোর্ট আসার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme