সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে যানবাহন

  • আপডেট : রবিবার, ৮ মে, ২০২২
  • ৩৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ঈদের ছুটি শেষ হওয়ায় ঢাকায় ফিরছে মানুষ। সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে।

এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। ফলে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা যাত্রী ও চালকদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে।

সড়কের বিভিন্ন স্থানে যানবাহনের অপেক্ষায় দাড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের। বাস না পেয়ে ট্রাক, পিকআপ, সিএনজি ও মোটরসাইকেলে অধিক ভাড়ায় গন্তব্যে যাচ্ছে তারা।

এলেঙ্গা হাইওয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.আতাউর রহমান জানিয়েছেন, সড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত কিছু জায়গায় ধীর গতিতে চলছে যানবহন। তবে কোথাও যানজট নেই। মহাসড়কে নিষ্ঠার সাথে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme