সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে হেরোইনসহ আটক ২

  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৫৯৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে পাঁচ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১০ মে) সকালে উপজেলার পাইকড়া ইউনিয়নের পাইকড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার পাইকড়া ইউনিয়নের পাইকড়া গ্রামের মৃত. রবি খানের ছেলে শামীম খান (৫২) ও একই গ্রামের রওশন খানের ছেলে আওয়াল খান (৩৩)।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান জানান, সকালে উপজেলার পাইকড়া ইউনিয়নের পাইকড়া সাকিনস্থ আসামীর নিজ বাড়ি থেকে ৫ গ্রাম হেরোইন, ৩টি মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধের কালিহাতী থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ৮ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme