সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে গাড়ির চাপায় প্রকৌশলী নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৫৫৮ বার দেখা হয়েছে।

জাহাঙ্গীর আলম, কালিহাতী : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় গাড়ির চাপায় মোটরসাইকেল চালক প্রকৌশলী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২মে) সকালে এ দুর্ঘটনাটি ঘটে ।

নিহত প্রকৌশলী টাঙ্গাইল সদর উপজেলার ভাল্লুককান্দি এলাকার সিরাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০)।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল এলেঙ্গা-রংপুর সড়ক চার লেনে উন্নীত করার কাজ দেখাশোনা করে সকালে মোটরসাইকেল যোগে বগুড়া থেকে বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌছালে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে জাহিদুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও আইনিপক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মোটরসাইকেলে তিনি একাই ছিলেন। তবে কোন গাড়ির সাথে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme