সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত আহত ২৫

  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৫৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর: টাঙ্গাইলে মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শামীম নামের প্রান্তিক পরিবহনের এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই বাসের অন্তপক্ষে পঁচিশ জন গুরুতর আহত হয়েছেন। সকাল ৮ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুরের গাংগাইর এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা, পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

এ বিষয়ে মধুপুর থানার উপ পরিদর্শক মামুনুর রশিদ বলেন, সকাল আটটার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহন ও টাঙ্গাইলের দিক থেকে ছেড়ে আসা মাহি পরিবহন ঘটনাস্থ মধুপুরের গাংগাইর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসময় দুই বাসের চালকসহ অনেক যাত্রী গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ২৫ জন আহতদের উদ্ধার করে মধুপুর,টাঙ্গাইল ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে থেকে প্রান্তিক পরিবহনের চালক শামীম (৪৫) টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রাথমিকভাবে নিহত শামীমের বাড়ি টাঙ্গাইল সদরের বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme