সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির

  • আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৫২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। শুক্রবার বেলা ১১ টায় তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, টাঙ্গাইলের যে কয়টি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছি। প্রত্যেকটাই অত্যান্ত সুন্দর পরিবেশে পরীক্ষা নেয়া হয়েছে। প্রশাসনে যারা রয়েছে তারাও দায়িত্বশীল মানুষ। প্রথম ধাপ স্বচ্ছতার মাধ্যমে হয়েছে। আজকের পরীক্ষারটাও স্বচ্ছতার মাধ্যমে হয়েছে বলে আমি আশা করি। কোন অনিয়ম বা আপত্তিকর কিছু হলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো সে যত বড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা হক, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমূখ।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় ২৩ টি কেন্দ্রে ১৬ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme