সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে মতিন সরকারের বিরুদ্ধে ভাড়াটে লোক দিয়ে মানববন্ধনের অভিযোগ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৪৫৪ বার দেখা হয়েছে।

প্রতিনিধি প্রতিবেদক : নিজেকে নির্দোষ প্রমাণ করতে লোক ভাড়া করে মানববন্ধন করেছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। এমন অভিযোগ করেছেন ইউনিয়নের অন্তত ১০ জন ইউপি সদস্য। বুধবার (২৫ মে) সকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের ল্যাংড়া বাজারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের ঘটনায় ১নং ওয়ার্ড ইউপি সদস্য নাজির হোসেন বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মতিন সরকারের নেতৃত্বে যে মানববন্ধন হয়েছে সেটা আমাদের ইউনিয়ন বাসির জন্য লজ্জাজনক। মানববন্ধনে মিথ্যে ও ভিক্তিহীন কথা প্রচার করা হয়েছে। ২নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নুর আলম মন্ডল নুহ বলেন, গত ২১ মে যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল তারা ছিল ওই জমির মালিকগণ। তারা তাদের জমি ফেরত পেতে প্রসাশনের কাছে সাহায্য প্রার্থনা করেছিল। কিন্তু ২৫ মে ভূমিদস্যু মতিন সরকার আমাকে ও আমাদের চেয়ারম্যানকে জড়িয়ে যেসব মিথ্যে অভিযোগ করেছেন সেগুলো ভুয়া ও বানোয়াট। সংরক্ষিত আসন ১, ২ ও ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য তাসলিমা আক্তার বিনা বলেন, ভূমিদস্যু সাবেক চেয়ারম্যান মতিন সরকার আমাদের ইউনিয়নের চেয়ারম্যানকে নিয়ে যে মানববন্ধন করেছে তা আমাদের ইউনিয়নবাসীর জন্য খুবই লজ্জাজনক ও ঘৃণিত কাজ। আমরা যতদূর জানি মতিন সরকারের মানববন্ধনে গোবিন্দাসী, গোহালিয়া বাড়ি, কালিহাতী, এলেঙ্গা, পটল, গোপালপুর, ঘাটাইলসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুরুষ- মহিলা ভাড়া করে এনে দেখিয়েছে, তার জনপ্রিয়তা আছে।

ইউপি চেয়ারম্যান মো: মাসুদুল হক মাসুদ বলেন, আমি জনগণের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বতস্ফূর্ত ভোটে বিজয়ী লাভ করে জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমার উন্নয়নের ধারাকে বাঁধাগ্রস্থ করতে সাবেক চেয়ারম্যান ও তার কর্মীবাহিনী সাধারণ মানুষের কাছে মানববন্ধনসহ নানা মিথ্যে ও গুজব প্রচার করছে। সে নির্বাচনে হেরে পাগল হয়ে এমন কাজ করে যাচ্ছে। আমার এবং প্যানেল চেয়ারম্যান নুর আলম মন্ডল নুহকে নিয়ে যে মিথ্যে অপবাদ দিয়েছে আমি সেটার বিরূদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক বিচার দাবি করছি।

এই বিষয়ে সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরকার বলেন, গত ২১ মে আমার বিরুদ্ধে যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল, তারই প্রতিবাদে ২৫ মে বুধবার এই মানববন্ধন করেছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme