সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৫৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং নূপুর শর্মা ও নবীন জিন্দালের দৃষ্টান্তমূলক শান্তির দাবীতে বিক্ষোভ সমাবশ করেছে টাঙ্গাইলের ধর্মপ্রাণ মুসল্লিরা।

শুক্রবার বিকেলে পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ইমলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আকবর আলীর সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদ। জেলা সেক্রেটারি মুহাম্মদ আঁখিনূর মিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আকরাম, আলী জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব আনিসুর রহমান সিল্টু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক প্রভাষক রেজাউল করিম, সদস্য মাওলানা রেজাউল করিম জেলা ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি মোহাম্মদ আবদুর রহিম জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ফয়সাল আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি ভারতে নবীজীকে নিয়ে নূপুর শর্মা ও নবীন জিন্দাল যে কটুক্তি করেছে তা কোনভাবেই মেনে নেয়া যায়না। তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শান্তি হিসেবে ফাঁসির দাবী করেন বক্তারা।

এছাড়াও বক্তারা বাংলাদেশ সরকারকে নীরবতা ভেঙ্গে কটুক্তির প্রতিবাদ ও নিন্দা জানানোর আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদ রোড থেকে শুরু হয়ে পুরাতন বাস স্ট্যান্ড ঘুরে কালিবাড়ি রোড ও ভিক্টোরিয়া রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme