সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে দেশের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৫৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি এ এইচ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও এনটিভির স্টাফ রিপোর্টার মহাব্বত হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দেশের কণ্ঠের সহ-সম্পাদক (অনলাইন) মুরাদ আহমেদ, দৈনিক টাঙ্গাইল প্রতিদিনের সম্পাদক মোস্তাক হোসেন, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রতিদিনের বার্তা সম্পাদক মাছুদ রানা, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শফিকুজ্জামান খান মোস্তফা, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সুমন খান, দৈনিক খবরের চিফ রিপোর্টার শহিদুল ইসলাম, বাংলানিউজটুয়েন্টিফোরডটকমের জেলা প্রতিনিধি সুমন কুমার রায়, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি মো. পারভেজ হাসান, টাঙ্গাইল প্রতিদিনের স্টাফ রিপোর্টার সোহেল রানা, এভার গ্রীণ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, দীপঙ্কর ভৌমিক, রঞ্জু, তানভীর, টাঙ্গাইল পাঁচআনি-ছয়আনি বাজার সমিতির সাংগঠনিক সম্পাদক আবু হানিফ সুজন ও সাংস্কৃতিক কর্মী সুজন রাজাসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা দেশের কণ্ঠ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme