সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাভাবিপ্রবিতে ‘ক্রাইম, ভিক্টিম্স এবং জাস্টিস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৫২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের উদ্যোগে ‘ক্রাইম, ভিক্টিম্স এবং জাস্টিস’ শীর্ষক জাতীয় সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মাহবুবুল হক।

এতে সভাপতিত্ব করেন সিপিএস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন।

সেমিনারে ক্রাইম, ভিক্টিম্স এবং জাস্টিস এর উপর ১৮টি গবেষণা প্রবন্ধ ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষকবৃন্দ উপস্থাপন করেন। সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme