সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ট্রেনের ধাক্কায় নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর প্রকৌশলী নিহত

  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৫৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর সাইট প্রকৌশলী জাবের খান জনি (২৪) নামের একজন নিহত হয়েছেন।

শনিবার ২ জুলাই রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এরআগে বিকেলে কাজ শেষে কালিহাতী উপজেলার বিয়ারা মারুয়া এলাকায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় মোবাইলে কথা বলছিলেন। এসময় জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুত্বর আহত হন।

নিহত প্রকৌশলী জাবের খান জনি (২৪) বঙ্গবন্ধু রেল সেতুর কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন কোম্পানীর সাইট প্রকৌশলী হিসেবে কাজ করতেন। তিনি কালিহাতী উপজেলার খড়শিলা গ্রামের আইয়ুব আলী খানের ছেলে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এএসআই) সাকলাইন ট্রেনের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রকৌশলী জনি শনিবার বিকেলে কাজ শেষে মোবাইল ফোনে কথা বলতে বলতে বিয়ারামারুয়া এলাকায় রেললাইন পার হচ্ছিল। এ সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে তার পা বিচ্ছিন্ন হয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।

পরে রাতেই এনাম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রোববার ঢাকার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme