সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত

  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৪১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে টিনের ঘরের চালে উঠে গাছ থেকে কলা পাড়তে গিয়ে আহসান আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে আলমনগর ইউনিয়নের বড় কুমুল্লী দক্ষিণ পাড়া এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান ওই গ্রামের আ. মোতালেবের ছেলে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহতের প্রতিবেশি এক বাড়ীর গাছ থেকে পাকা কলা পাড়ার জন্য আহসান আলী টিনের ঘরের চালে উঠে। ওই চালের উপর ছিল বিদ্যুতের মূল তারের লাইন। কলা পাড়ার সময় চালের উপর দাঁড়াতেই বিদ্যুতের তারে মাথা আটকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে তার লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। এদিকে এক সন্তানের জনক নিহত আহসান আলীর বাবার রোগজনিত কারণে গত তিনদিন আগে চিকিৎসক এক পা হাঁটুর উপর থেকে কেটে ফেলেছে। সংসারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন আহসান। তার উপার্জনে বাবার চিকিৎসাসহ সংসার চলত।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme