সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে আরও ৩৪৯ ভূমি ও গৃহহীন পাচ্ছেন পাকা ঘর

  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৫২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে আরও ৩৪৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন জমিসহ পাকা ঘর। এর মধ্যে সদর উপজেলায় ৭৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাবেন। ইতিপূর্বে দুই হাজার ৯৯৩ টি ঘর হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তরের কার্যক্রম উদ্বোধন করবেন।

বুধবার ২০ জুলাই সকালে সদর উপজেলার পাইকমুড়িল আশ্রয়ণ প্রকল্পে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি এ তথ্য জানান। জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশে একজন মানুষও ভূমি ও গৃহহীন থাকবে না। এরই অংশ হিসেবে সারা বাংলাদেশে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলায় আরও ৩৪৯ ঘর প্রস্তুত করেছি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। গৃহহীনদের একেকটি ঘর তাদের একেকটি অঙ্গীকার।
তিনি আরও বলেন, ইতিপূর্বে যে সকল গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। সেই সব আশ্রয়নে বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, বৃক্ষরোপন করা হয়েছে। এ ছাড়াও তাদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষনের মাধ্যমে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ দিকে বন্যায় ভাঙনের শিকার হয়ে যে সকল মানুষ গৃহহীন ও ভূমিহীন হবে তাদেরও তালিকা প্রস্তুত করে জমিসহ গৃহ নির্মাণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, বাঘিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মতিয়ার রহমান মন্টু প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme