সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ওয়ান স্পট সার্ভিস চালু

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৪৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বিদ্যুৎ সাশ্রয় ও মানুষকে তাৎক্ষনিক সেবা দিতে ওয়ান স্পট সার্ভিস চালু করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। গত তিন দিন ধরে এই সার্ভিস চালু করা হয়েছে। এতে করে জেলা প্রশাসক কার্যালয়ে অর্ধেকেরও কম বিদ্যুৎ সাশ্রয় হয়েছে। এছাড়াও সাধারণ মানুষও তাৎক্ষনিক সেবা পাচ্ছেন।

জেলা প্রশাসক আতাউল গনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদনের কাঁচামালের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল কেনা যাচ্ছে না। এ কারণে বিদ্যুৎ উৎপাদনে কিছুটা ঘাটতি রয়েছে। ঘাটতি মেটানোর জন্য সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ী করার নিমিত্তে অতিরিক্ত জেলা প্রশাসকসহ অন্যান্য যে সব কক্ষে এসি, ফ্যান ও বিদ্যুতিক বাতি জ্বলতো তা বন্ধ করা হয়েছে। জেলা প্রশাসকের কক্ষ বড় হওয়ায় এখানে আমিসহ স্থানীয় সরকারের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এক জায়গা বসে মানুষকে সেবা দিচ্ছি। এতে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে এবং মানুষও তাৎক্ষনিক সেবা পাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘আগে আমাদের অফিসে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হতো তার অর্ধেকের কম বিদ্যুৎ খরচ হচ্ছে এখন। এছাড়াও আমাদের বাংলাতেও বিদ্যুৎ সাশ্রয় করা হচ্ছে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme