সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

  • আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৭৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ আটজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। শুক্রবার ২২ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধোপাখালি ইউনিয়নের বাঘিল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ধনবাড়ী সরকারি কলেজে উপজেলা বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়। এ সম্মেলনকে কেন্দ্র করে বাঘিল এলাকায় একটি গ্রুপের নেতাকর্মীরা সম্মেলনের বিপক্ষে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে। এক পর্যায়ে নেতাকর্মীরা মধুপুর-ধনবাড়ী সড়কে অবস্থান করে প্রতিবাদ জানালে পুলিশ তাদের সরে যেতে বলে। পরে পুলিশের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা। পরে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করা হয়। এ ঘটনায় পুলিশ সদস্যসহ বিএনপির বেশ কিছু নেতাকর্মী আহত হয়।

মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার শহীদ বলেন, নেতাকর্মীরা সম্মেলনে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। পরে মধুপুরে অরণখোলা ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুনকে আটক করে থানায় নেওয়ার সময় স্থানীয়রা বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ৩ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বলেন, সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির একটি গ্রুপ বাঘিল এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি করছিল। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ সদস্য আত্মরক্ষার্থে ১৭ রাউন্ড গুলি ও ৩ রাউন্ড গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশের ৫ জন সদস্য আহত হয়েছেন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme