সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে ১৪ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৪২০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর: টাঙ্গাইলের সখীপুরে ১৪ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।  শনিবার (৩০ জুলাই) দুপুরে ‘সৃজনশীল সখীপুর’ নামে একটি সামাজিক সংগঠন উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে একই বংশের (গোষ্ঠী) ১৪ মুক্তিযোদ্ধাকে এ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক ইউএনও ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম, সংবর্ধেয় বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিয়া, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মুন্সী প্রমুখ।

অনুষ্ঠান শেষে সংবর্ধেয় নয় বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট ও মৃত পাঁচ বীর মুক্তিযোদ্ধার ক্রেস্ট তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যজন আলী হাসান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme