সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে বজ্রপাতে কলেজ ছাত্র নিহত, আহত ২

  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৬৬৫ বার দেখা হয়েছে।

জাহাঙ্গীর আলম, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে হাসান মন্ডল (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। রবিবার ৩১ জুলাই বিকেলে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত হাসান মন্ডল ওই গ্রামের হুরমুজ আলী মন্ডলের ছেলে। সে নগরবাড়ী হাজী আবু হাসেম বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, কলেজছাত্র হাসান মন্ডল তার বন্ধুদের সাথে ঘড়িয়া পূর্ব পাড়া চকে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিলেন। এসময় হঠাৎ করে বজ্রপাত হলে হাসান মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মাসুদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme