সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে হত্যার শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৪৬৭ বার দেখা হয়েছে।

 

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল সদর উপজেলার ছোট বৈন্নাফৈর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মোহাম্মদ আলীকে হত্যা, আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১ আগস্ট) দাইন্যা ইউনিয়নের সর্বস্তরের জনগনের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, নিহত মোহাম্মদ আলীর ভাই আলাল উদ্দিন, মেয়ে মর্জিনা বেগম, ছেলে মোসলেম মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, আসামীরা এলাকায় খুব প্রভাবশালী। মামলা তুলে নিতে আসামীরা বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। আসামীদের দ্রæত গেপ্তারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই রবিবার তাদের জমির সীমানা প্রাচীর তোলাকে কেন্দ্র করে মোহাম্মদ আলীর ভাই ও ভাতিজাদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মোহাম্মদ আলীর উপর হামলা করে। স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মোহাম্মদ আলীর মেয়ে মর্জিনা বেগম বাদি হয়ে ওই গ্রামের দবির উদ্দিনের ছেলে হাসেম আলী, রফিক মিয়া, তোফাজ্জল হোসেন, আ. রহমান ও ময়দান আলী, মৃত খুদু শেখের ছেলে দবির উদ্দিন, মৃত ইনছাদ আলীর ছেলে হযরত আলী, হাসেম আলীর স্ত্রী শিল্পী বেগমসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামী করে মামলা দায়ের করে। পরে পুলিশ দবির উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme