সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ ও ব্যর্থ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৫২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ ও ব্যর্থ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা।

বুধবার দুপুরে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছাদেকুল আলম খোকা।

এরআগে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে সমাবেত হয়।

বিক্ষোভ সমাবেশে দলের পদবঞ্চিত জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme