সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৭৬৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সাড়ে ১১টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেত মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থানার এসআই জ্বিলকদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার কোনো এক সময় কোনো যানবাহনের ধাক্কায় ওই যুবক নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর বয়স আনুমানিক (৩৬) বছর।
সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme