সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

  • আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৬০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ওটিজি কোম্পানীর সাইট চিফ ইঞ্জিনিয়ার শাহ আব্দুল মঈন নিহত হয়েছেন।

শনিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেল স্টেশন সংলগ্ন গোল চত্ত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই চিফ ইঞ্জিনিয়ার শাহ আব্দুল মঈন নরসিংদী জেলা শহরের বাসিন্দা।

পুলিশ জানায়, প্রকৌশলী শাহ আব্দুল মঈন শনিবার সকালে এলেঙ্গা থেকে মহাসড়ক দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর অফিসে যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে গোলচত্ত্বর এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মঈনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme