সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেশব্যাপী সিরিজ বোমা হামলায় জড়িতদের বিচারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল

  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৪৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলায় জরিতদের বিচার ও শাস্তির দাবিতে টাঙ্গাইলে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১ টায় দিকে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে শহরের শহীদ স্বৃতি পৌর উদ্যানে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষ করে পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য খান আহমেদ শুভ, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, যুবলীগের প্রেসিডেয়াম সদস্য মামুনুর রশীদ প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ, মহিলালীগ, বিভিন্ন স্কুলের সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme