সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বিএনপি’র মিথ্যাচারের প্রতিবাদে ভূঞাপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৫১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বিএনপি’র মিছিলে কটুক্তিমূলক শ্লোগান ও মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ।

শুক্রবার ২৬ আগস্ট বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বেড় হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুদুল হক টুকু, যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম বাদল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলীফ নুর মিনি, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ, ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, মাসুদুল হক মাসুদ, শাহআলম শাপলা এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ, অঙ্গসংগঠনে নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভূঞাপুর থানা বিএনপি’র উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা প্রধান মন্ত্রী ও আওয়ামী লীগ সম্পর্কে কটুক্তিমূলক বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme