সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

  • আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৪০০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান পরিচালনা করে ৩৩ কেজি গাঁজা ও এক বোতল বিদেশী মদসহ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করে। আটককৃত ব্যক্তি দিনাজপুর জেলার দিনাজপুর সদর থানার রানীগঞ্জ এলাকার মো: মোখলেছুর রহমানের ছেলে মো: নাহিদ হাসান (২৪)। এসময় তার কাছ থেকে ৩৩ কেজি গাঁজা ও একটি বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারি জানায়, মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিল।

র‌্যাব আরো জানায়, আটককৃতের বিরুদ্ধে টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মাদক মামলা করা হয়েছে।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme