সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে টাঙ্গাইলে বিএনপির মানববন্ধন

  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: দেশব্যাপী নেতা-কর্মীদের গুম, খুন ও অপহরণের প্রতিবাদ এবং আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার শহরের রেজিস্ট্রিপাড়া এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে জেলা বিএনপির পদ বঞ্চিত ও একাংশ নেতাকর্মীরা।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু। টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাদেকুল আলম খোকা, জিয়াউল হক শাহিন, আশরাফ পাহেলী, সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার আনিছুর রহমান, সদস্য শফিকুর রহমান শফিক, বিএনপি নেতা রফিকুল ইসলাম স্বপন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

এসময় জেলা বিএনপি, ছাত্রদল, যবদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহন করেন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme