সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ফাতেমা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধিদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও ভ্যান গাড়ী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয় মাঠে ৩১জন দুঃস্থকে সেলাই মেশিন, ৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও এক অসহায় ব্যক্তির মাঝে একটি ভ্যান গাড়ী বিরতণ করে এ ফাউন্ডেশন।

বিতরণকালে, ফাতেমা ফাউন্ডেশন মানব কল্যানের প্রধান উপদেষ্টা কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল ইসলাম আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারি, পৌর কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেছ হুমায়ুন, ক্লিন টাঙ্গাইলের প্রতিষ্ঠতা চেয়ারম্যান জালাল উদ্দিন চাকলাদার শাহীন, ফাতেমা মানব কল্যান ফাউন্ডেশনের সহ-সভাপতি নাছিম আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল মিয়া ও যুবলীগ নেতা জাকির হোসেন উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক সাহিবুল বারীদ সোয়াদ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme