সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জেলার শ্রেষ্ঠ অফিসার এসআই লিটন ও ডিএসবি’র ইউসুব আলী

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন ভূঞাপুর থানার এসআই মো. লিটন মিয়া ও ভূঞাপুরে কর্তব্যরত ডিএসবি’র এসআই মো. ইউসুব আলী।

গত আগষ্ট মাসের কর্মদক্ষতার উপর ভিত্তিতে বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তাদেরকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন। টাঙ্গাইল পুলিশ লাইনের মাসিক কল্যান সভায় সম্মাননা স্মারক প্রদানকালে জেলার ও বিভিন্ন থানা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভূঞাপুর থানার এসআই মো. লিটন মিয়া সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারে অবদান রাখতে ও ডিএসবি’র এসআই মো. ইউসুব আলী বিভিন্ন রাজনৈতিক ও গোয়েন্দা তথ্য প্রদানে বিশেষ অবদান রাখায় তাদেরকে এই সম্মাননা প্রদান করেন টাঙ্গাইলের পুলিশ সুপার।

এ ব্যাপারে মো. লিটন মিয়া ও মো. ইউসুব আলী বলেন, পুলিশ সুপারের নিকট থেকে পুুরস্কার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে আমাদেরকে উৎসাহিত করবে। যে মানদ-ে আমাদেরকে পুরস্কৃত করা হলো তাতে আমাদের কর্মক্ষেত্রে ও সাধারণ মানুষের দুয়ারে আইনী সেবা পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা বেড়ে গেল। এজন্য জেলা পুলিশ কর্তৃপক্ষকে ধন্যবাদ ও মহান আল্লাহর কাছে বিশেষ শুকরিয়া জ্ঞাপন করছি।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme