সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেষ্ট-৩ এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ বিষয়ক কর্মশালা

  • আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেষ্ট-৩ এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি।

স্থানীয় সরকারের উপপরিচালক শামীমা আরা রিনির সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেষ্ট-৩ (এলজিএসপি-৩) চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হচ্ছে। এই প্রজেক্টের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে এ উন্নয়ন করা হয়। এই প্রকল্পে দুর্নীতির সুযোগ থাকে না। ভবিষ্যতে এই প্রকল্পের বরাদ্দ বাড়ানোর জন্য আহবান করেন বক্তারা।

কর্মশালা শেষে সকলের মতামতের প্রক্ষিতে সুপারিশ প্রণয়ন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme