সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে বাস চাপায় রিকশাচালক নিহত

  • আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে বাস চাপায় আহত আব্দুল খালেক (৫০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

রবিবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বড় মেয়ে পিংকী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘাটাইল পৌরসভার ফতেরপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল খালেক (৫০)। রবিবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বানিয়াপাড়া নামক স্থানে দ্রুতগতির দুটি অজ্ঞাতনামা বাস ওভারটেক করতে গিয়ে তার রিকশাটিকে চাপা দেয়।

এতে সড়কে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। সেখান থেকে স্থানীয় তাকে উদ্ধার করে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তিনি মারা যান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme