সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে এতিমখানার শিশু ছাত্র নিখোঁজ, সন্ধ্যান চান মা

  • আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ইয়ামিন (৮) নামে এক শিশু ছাত্র নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ঘটনায় ১৬ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শিশুটির সন্ধ্যান পাননি পরিবার। ইয়ামিন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়েনের গুলিপেচা গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে। সে ভূঞাপুর পৌর শাহজাহান দার্সু সুন্নাহ এতিমখানা মাদরাসায় পড়াশোনা করতো। শিশু ইয়ামিন নিখোঁজের ঘটনায় তার মা মোছা: সাথী গত ৮ সেপ্টেম্বর ভূঞাপুর থানা একটি সাধারণ ডায়েরি করেছেন।

ইয়ামিনের মা সাথী জানান, নিখোঁজের দিন সকালে আমার ছেলেটি কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়। তারপর আর বাসায় ফেরেনি। এরপর স্থানীয় এলাকা ও মাদরাসাসহ বিভিন্ন আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাকে খুঁেজ পাওয়া যায়নি। পরে থানা জিডি করি। নিখোঁজের ১৫-১৬ দিন পেরিয়ে গেলেও আমার শিশু ছেলেটির এখন পর্যন্ত সন্ধ্যান পাচ্ছি না। ছেলেটি খুঁজে দিতে সকলের কাছে অনুরোধ করছি। তিনি আরও জানান, প্রায় ৮ বছর ধরে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি গ্রামে ছেলেকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকি এবং অন্যের বাসা-বাড়িতে কাজ করে সংসার ও ছেলের লেখাপড়ার খরচ চালাচ্ছি। মাদরাসা থেকে এক মাস ছুটি নিয়ে থাকার কারণে বাসায় থেকে এদিক-সেদিক ঘুরে বেড়াতো। পরে ৪ সেপ্টেম্বর থেকে আমার শিশু ছেলেটি হারিয়ে যাওয়ার পর থেকে পাগলের মতো খোঁজা-খুজি করতেছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme