সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সংবিধান অনুযায়ী বাংলাদেশে আর কোন তত্ত্বাবধায়ক সরকার হবে না -কৃষিমন্ত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০০ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচনে অংশ গ্রহণ করবেনা। সংবিধান অনুযায়ী বাংলাদেশে আর কোন তত্ত্বাবধায়ক সরকার হবে না। পবিত্র সংবিধানে স্পষ্টভাবে লেখা রয়েছে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সরকার নির্বাচন কশিনকে সর্বাত্মক সহযোগিতা করবে।

বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেছে সকল দলের অংশ গ্রহণে নিরপেক্ষ নির্বাচন চাই, এইটা কি বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। সে হিসেবে আমরাও চাই বিএনপিসহ সকল বড়ছোট রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহন করবে। নির্বাচনে না যাওয়ার জন্য কেউ যেনো উষ্কানি না দেয়। আমেরিকা এম্বাসেডর কিংবা পৃথিবীর যে কোন দেশের এম্বাসেডর বললেও হবে না। আমরা শেষ দিন পর্যন্ত চেষ্টা করবো নির্বাচনে সকল দলের অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালের জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করে। পরবর্তীতে ২০১৪ ও ১৮ সালে আবারো বিপুল ভোটে আওয়ামী সরকার গঠন করে। বর্তমানে উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ খাদ্যঘাটতি দেশ ছিলো। বর্তমানে বাংলাদেশ খাদ্যের ঘাটিতি নেই। বর্তমানে দেশে কোন মঙ্গা ও খাদ্য নিয়ে হাহাকার নেই। মানুষের জীবন যাত্রার মান এখন উন্নতি হয়েছে। এই প্রেক্ষিতে ২০২৩ সালে আবারো একটি নির্বাচনের দিকে আমরা যাচ্ছি।

বর্ধিত সভায় ফজলুর রহমান খান ফারকের সভাপতিত্ব বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সদস্য আতোয়ার রহমান খান, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু ও শামছুল হক প্রমুখ।

এসময় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme