সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৪৫৭ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় টোল প্লাজার অদূরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারী ও দুই শিশুসহ ৬ জন নিহতের ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন যাত্রী।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, রাজশাহী থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড পেড়িয়ে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে বাস যাত্রী এক নারী, দুই শিশু এবং মাইক্রোবাসের তিন যাত্রী মারা যান। তিনি আরো জানান হতাহতদের পরিচয় শনাক্ত করা হচ্ছে। মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাসযাত্রী মোছাঃ জান্নাতুল খাতুন বলে, চাঁপাই থেকে সাড়ে সাতটায় উঠে ঢাকায় যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতুর উপরে বাসটি পৌঁছালে তিনি ঘুমিয়ে পড়েন। পরে সেতু পূর্ব পাড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এসময় ফায়ার সার্ভিস ও সেতুর লোকজন বাস থেকে আমাদের উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড. আতাউল গণি ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, নিহতদের প্রত্যেক পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকবাবে বিশ হাজার করে টাকা বরাদ্দ করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাশেমের নেতৃত্বে বিআরটিএ, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme