সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৬৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং ফ্রি মেডিকেল ক্যাম্প ইত্যাদি।

রোববার ৯ অক্টোবর বেলা ১২ টায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

শহীদ স্মৃতি পৌর উদ্যানে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্দুল কুদ্দুস খসরুর সভাপতিত্বে মহানবীর জন্ম-মৃত্যু ও জীবনের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মো. ছানোয়ার হোসেন এমপি।

বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

বক্তারা বলেন, ৫৭০ সালের এ দিনে আরবের মক্কা নগরীর কুরাইশ গোত্রে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। এক সময় গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং করত মূর্তিপূজা। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসুলউল্লাহ (সা.)-কে প্রেরণ করেন। কর্মসূচিতে কুরআন ও সুন্নাহ কেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme