সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৩৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল: ২০২২-২৩ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ঘাটাইলে কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ১১ অক্টোবর দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান।

এর আগে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান।

বিশেষ অতিথি ছিলেন, ঘাটাইল পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) মো: আরিফুর রহমান, উপজেলা পরিষদে মহিলা ভাইস- চেয়ারম্যান মোসা: শহিনা সুলতানা শিল্পী জামুরিয়া ইউপি চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম খান হেস্টিংস, দিগড় ইউপি চেয়ারম্যান মো: ফারুক হোসেন ফণি, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান হীরা প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা।

মেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছ এবং উৎপাদিত কৃষিপণ্য এবং বালাই ব্যবস্থাপনা নিয়ে ২৪টি স্টল করা হয়েছে। এ মেলা চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme