সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

  • আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৩০৯ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরআগে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ২নং ওয়ার্ড মধুপুরে খন্দকার শফিউদ্দিন মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ধনবাড়ী থেকে তোফাজ্জল হোসেন, গোপালপুরে এসএম রফিকুল ইসলাম, ভূঞাপুরে খায়রুল ইসলাম, ঘাটাইলে রোকনুজ্জামান ঠান্ডু, কালিহাতীতে আয়নাল হক, টাঙ্গাইল সদরে মাসুরুল ইসলাম, দেলদুয়ারে মোশারফ হোসেন, নাগরপুরে শহিদুল ইসলাম, বাসাইলে নাসির খান, সখীপুরে আনোয়ার হোসেন তালুকদার ও মির্জাপুরে তাহেরুল ইসলাম বিজয়ী হয়েছেন।

সংরক্ষিত নারী সদস্য পদে মাহমুদা বেগম (ধনবাড়ী, মধুপুর, গোপালপুর), রাজিয়া সিদ্দিকী (ঘাটাইল, কালিহাতী, ভূঞাপুর), শিমু খান (সদর, নাগরপুর, দেলদুয়ার) ও খালেদা সিদ্দিকী (মির্জাপুর, বাসাইল, সখীপুর)।

জানা যায়, এ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৪০ জন সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল। এদিকে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়। প্রতিটি উপজেলা পরিষদের হলরুমে নির্বাচনের কেন্দ্র তৈরি করা হয়েছিল।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ১১টি সাধারণ ওয়ার্ড এবং ৪টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১২টি। ভোট কক্ষ ২৪টি। মোট ভোটার ১ হাজার ৭২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৩১৫ জন এবং মহিলা ভোটার রয়েছে ৪০৭ জন। এ নির্বাচনে ৯৪.০১% ভোট কাষ্ট হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ১২ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ৭ জন পুলিশ ও ৪জন আনসার দেওয়া হয়েছিল। এছাড়াও প্রতিটি কেন্দ্রের ভিতর এবং বাইরে সিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এ নির্বাচনে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। সেই সাথে ১ জন জুডিসিয়াল এবং ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দায়িত্¦ পালন করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme